Tuesday, June 23, 2026

‘আমি নির্দোষ,দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন’: নথি মামলায় আদালতে বললেন ট্রাম্প

Date:

Share post:

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার সময়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি হোয়াইট হাউস থেকে নিজের বাসভবনে এনেছিলেন। সেই মামলার তদন্তকারী অফিসারদের সরাসরি মিথ্যে কথা বলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই দুই মামলায় মায়ামির এক ফেডারেল আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফেডারেল আইনে অভিযোগ আনা হয়েছে। আদালতে পৌঁছনোর পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন:পরিবারতন্ত্র থেকে আর্থিক কে.লেঙ্কারি- টুইটে মোদিকে ধুয়ে দিলেন অভিষেক

নিউ জার্সি থেকে ব্যক্তিগত বিমানে স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ মায়ামি পৌঁছন ট্রাম্প। এখানে তাঁর একটি গল্‌ফ ক্লাব রয়েছে। সেখানেই থাকছেন তিনি। ট্রাম্পের সেই গল্‌ফ ক্লাবের সামনে তাঁর অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে ভারতীয় সময় গভীর রাতে আদালতে পৌঁছয় তাঁর কনভয়। আদালতের বাইরেও ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার মতো হিংসা হতে পারে ধরে নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন।

নিউ জার্সি থেকে মায়ামি আসার আগেও নিজেকে নির্দোষ দাবি করে বাইডেন প্রশাসনকে বিঁধেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘‘অতি বামপন্থীরা কী করছে, আমি আশা করব সবাই তা দেখছেন।’’ পরে কোর্টে যাওয়ার পথে লেখেন, ‘‘এটা দেশের ইতিহাসে অন্যতম দুঃখের দিন। আমাদের দেশের ক্রমশ অবনতি হচ্ছে।’’

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...