Wednesday, June 24, 2026

কো-অপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে অ.শান্তি! উ.ত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় জোর করে অশান্তির চেষ্টায় বিরোধীরা। প্রতিদিনই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একাধিক রাজ্যে অশান্তির খবর সামনে এসেছে। এবার কো-অপারেটিভ নির্বাচনের (Co Operative Election) মনোনয়নপত্র (Nomination) তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কল্যাণী বিশ্ববিদ্যালয় (Kalyani University)।

আগামী ১৪ জুলাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারী, অধ্যাপক ও অধ্যাপিকাদের নিয়ে তৈরি সমবায় সমিতির নির্বাচন রয়েছে। আর বুধবার তারই মনোনয়ন পর্বের প্রথম দিন ছিল। আর এদিনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। পরিস্থিতি সামাল দিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

তৃণমূলপন্থী শিক্ষাবন্ধু সংগঠনের অভিযোগ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মনোনয়ন তোলার জন্য লাইন দিয়েছিলাম। যারা স্থায়ী কর্মচারী আছে তারা মনোনয়নের লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আচমকাই কিছু বামপন্থী কর্মী সমর্থকরা এসে এই লাইন ছত্রভঙ্গ করে দেয়। পরে তারাই আমাদের সরিয়ে দিয়ে লাইনে জোর করে দাঁড়াতে চায়। যার জেরেই বাদানুবাদ তৈরি হয় এবং পরে তা ধাক্কাধাক্কির রূপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাংশু রায় জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই তবে বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন শিক্ষা বন্ধুরা, নির্দেশ আদালতের

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...