Wednesday, June 24, 2026

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন শিক্ষা বন্ধুরা, নির্দেশ আদালতের

Date:

Share post:

আগামী মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন মনোনয়ন পেশের শেষ দিন। কিন্তু সেখানে প্যারা টিচাররা প্রার্থী হতে পারলেও ‘শিক্ষা বন্ধু’দের ক্ষেত্রে সেই সুযোগ কেন মিলবে না? এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করা হয়। অবশেষে সেই মামলার রায় ঘোষণা হল বুধবার। এদিন সাড়ে তিনটে নাগাদ রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানায়, ‘শিক্ষা বন্ধু’দের (Sikkha Bandhu) নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তাঁদের আপত্তি নেই।

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার প্রসঙ্গে কমিশনের বক্তব্য জানতে চাওয়া হয়। কমিশনের আপত্তি না থাকার বিষয়টি মৌখিক ভাবে আদালতে পেশ করা হয়। কমিশনের আইনজীবী জানান কমিশনের তরফে এনিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হবে। এরপরই রায় দেন বিচারক। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারবেন ‘শিক্ষা বন্ধু’রা। তবে মনোনয়ন পেশের শেষদিনের কয়েক ঘণ্টা আগে এই রায় দেওয়া হয়েছে । তাই এতে কতটা সুফল পাবেন শিক্ষা বন্ধুরা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...