Tuesday, April 7, 2026

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর অবশেষে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের(Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে ৪ সিট জমা দিল দিল্লি পুলিশ। বিশ্বজয়ী কুস্তিগীরদের আন্দোলনের কাছে মাথানত করে অবশেষে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ করে এই চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ(Delhi Police)। যদিও পকসোর আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে পুলিশ।

কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১৫ জুনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি পুলিশকে। বৃহস্পতিবার চার্জশিট প্রকাশ করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগিরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে একাধিক অভিযোগ আনা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

তবে একাধিক ধারা অভিযোগ দায়ের হলেও পকসো আইনে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেছে পুলিশ। এক নাবালিকা কুস্তিগীরের বয়ানের ভিত্তিতে এই আইনে অভিযোগ দায়ের করে তদন্ত করছিল পুলিশ। তবে তদন্ত চলাকালীন বয়ান পাল্টে ফেলেন নাবালিকার বাবা। যার ভিত্তিতে পরে সেই অভিযোগ খারিজ করে পুলিশ। তবে এই অভিযোগ আদেও খারিজ হবে কিনা আগামী ৪ জুলাই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

Related articles

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...