Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইন্টারকন্টিনেন্টাল কাপে আজ লেবাননের সঙ্গে গোলশূন‍্য ড্র করল ভারতীয় দল। লেবাননের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ভাল ফুটবল খেললেও একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে জয় হাতছাড়া করল ইগর স্টিমাচের দল। যা ফাইনালের আগে চিন্তায় রাখল ভারতীয় কোচকে।

২) ইতিমধ্যে নতুন স্পনসরের খোঁজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন ভারতীয় দলের স্পনসর ছিল একটি শিক্ষামূলক সংস্থা। এবার নতুন স্পনসরের খোঁজ শুরু করল বিসিসিআই। তবে আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) প্রদর্শনী ম‍্যাচে খেলতে নেমেই গোল করলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার প্রদর্শনীর ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে আর্জেন্তিনা। এই ম‍্যাচে অজিদের ২-০ গোলে হারায় নীল-সাদার দল। একটি গোল করেন লিও।

৪) অবশেষে ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচী। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে। এমনটাই জানিয়ে দিল এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানে হবে মোট চারটি ম্যাচ। বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট।

৫) সূত্রের খবর দুই তারকা ফুটবলারকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। সেই দুই ফুটবলার হুগো বৌমোস এবং জনি কাউকো। জানা যাচ্ছে, হুগোকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগে থেকেই বেশ বিরক্ত ছিলেন।

আরও পড়ুন:লেবাননের সঙ্গে গোলশূন‍্য ড্র ভারতের


 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...