Tuesday, June 23, 2026

পুকুরে ভেসে উঠল চিকিৎসকের নিথর দে.হ! তদন্তে পুলিশ

Date:

Share post:

পুকুর থেকে উদ্ধার হল চিকিৎসকের মৃতদেহ!হরিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।প্রতিবেশীদের দাবি, চিকিৎসকের মৃত্যুর পেছনে হাত রয়েছে তাঁর স্ত্রীর।

আরও পড়ুন:চোপড়াকাণ্ডে দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা হাই কোর্টে

পুলিশ সূত্রে খবর, মৃত চিকিতসকের নাম শৈলেন কুণ্ডু। বয়স প্রায় ৬০। তিনি পেশায় দন্ত চিকিতসক ছিলেন। হরিদেবপুর থানার রামচন্দ্র পল্লিতে থাকতেন তিনি। শুক্রবার সকালে আচমকাই এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। এমনকি তাঁর স্ত্রী ওই চিকিৎসককে বিভিন্ন সময় মারধর এবং অত্যাচার করত। এলাকার মানুষেরা আগেও প্রতিবাদ করেছেন। কিন্তু কোন রকম সুরাহা হয়নি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...