Wednesday, June 24, 2026

নিয়ম ভেঙে ব্যালট গণনা? কমিশনে দরবার বিরোধীদের, হাজির বিজেপিও

Date:

Share post:

নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ নিয়ে নির্বাচনের প্রথম দফার পর থেকেই সরব হয়েছে বিরোধীরা। বারবার বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন সদনে আন্দোলন, এমনকি গ্রেফতারও হতে হয়েছে বিরোধীদের। শেষ পর্যায়েও জারি থাকল সেই রকমই অসন্তোষ। I.N.D.I.A. জোটের সদস্যদের দাবি এবার গণনায় আইন ভেঙে ব্যালট গণনার পরিকল্পনা নিয়েছে কমিশন। ভোট গণনার সম্পূর্ণ গাইড লাইন প্রকাশের দাবি জানানোর কথা শনিবারই জোটের নেতৃত্ব জানিয়েছিলেন। রবিবার আধিকারিকদের সঙ্গে দেখা করে সেই দাবিই জানালেন অভিষেক মনু সাংভি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা সহ একাধিক নেতৃত্ব।

জোটের নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয় ১৯৬১ সালের নিয়ম অনুযায়ী যেন ইভিএম গণনার আগে ব্যালট গণনা করে ঘোষণা করা হয়। কোনওভাবেই আইন ভেঙে কমিশনের এই নিয়ম বদলানোর বিরোধিতা করা হয়। কন্ট্রোল ইউনিটের সিসিটিভির নজরদারিতে নিরাপত্তা দাবি করা হয়।

বিরোধীরা নির্বাচন কমিশনে যেতেই সেখানে হাজির বিজেপিও। কমিশনের গুরুত্ব ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধিদলও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...