Friday, April 3, 2026

তিরুপতি মন্দিরের পাশে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! পুণ্যার্থীদের জন্য বন্ধ দেবদর্শন

Date:

Share post:

তিরুপতি মন্দিরে (Tirupati Temple) ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই আগুন লেগে যায় মন্দিরের পাশের একটি দোকানে। আর তারপরই গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, দেব দেবীর ছবি তৈরি হয় ওই দোকানে। তবে অগ্নিকাণ্ডের জেরে পুণ্যার্থীদের মন্দিরে ঢোকা বর্তমানে বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি আগুন নেভানোর কাজও চলছে জোর কদমে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরের পাশে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Brigade) বেশ কয়েকটি ইঞ্জিন। আপাতত জোরকদমে আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই মন্দিরে ঢোকার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মন্দিরে ঢুকতে বারণ করে স্থানীয় প্রশাসন। তবে আগুন লাগার সময়ে মন্দিরের মধ্যে থাকা সকলকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু যে দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে বেশ কয়েকজন কর্মী ছিলেন। তাঁদের কোনও খবর এখনও মেলেনি।

তবে আচমকা কীভাবে ওই দোকানে আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে দোকানে। তবে এদিন আগুনের তীব্রতা বেশি থাকার কারণে দমকলের অতিরিক্ত বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...