Thursday, May 14, 2026

বাংলায় সিপিএমের কোলে বসে তৃণমূলের সাহায্য প্রত্যাশা নয়: কংগ্রেসকে কড়া হুঁ.শিয়ারি মমতার

Date:

Share post:

“কংগ্রেস যেন বাংলায় সিপিএমের (CPIM) কোলে ঘর করে তৃণমূলের সাহায্য প্রত্যাশা না করে”- শুক্রবার, কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েতে কোনও ঘোষণা না হলে, সিপিএমকে সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস। আর এই বিষয় নিয়েই এদিন হাত শিবিরকে তীব্র আক্রমণ করেন মমতা।

বাংলায় সিপিএম-কংগ্রেস ঘোষিত জোট হলেও BJP-র সঙ্গেও তাঁরা গোপন আঁতাঁত করেছে। দীর্ঘদিন এই অভিযোগ তৃণমূল সভানেত্রীর। কাকদ্বীপের সভা থেকেও এক তিরে তাদের বিঁধলেন তিনি। তাঁর কথায়, “সিপিএমের কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। বিজেপির দোসর সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। চারটি দল মিলে তৃণমূলের পিছনে পড়ে আছে।” এর পরেই কংগ্রেসকে তৃণমূল সুপ্রিমোর বার্তা, “কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চায়। বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন না আশা না করে কংগ্রেস।”

২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক। তাতে একসঙ্গে উপস্থিত থাকার কথা তৃণমূল সভানেত্রী এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী। তার আগে এদিন খুব তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে চলার সিদ্ধান্ত নেয়, তাহলে রাজ্যস্তরে কোনও সমঝোতা করবেন না তিনি।

আরও পড়ুন- পঞ্চায়েতে তৃণমূলের প্রবীণতম প্রার্থী নব্বইয়ের গোপাল, হার কখনও সঙ্গী হয়নি

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...