Wednesday, June 24, 2026

ভূস্বর্গে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল নিরাপত্তারক্ষীবাহিনী! এনকাউন্টারে নিকেশ ৫ জ*ঙ্গি

Date:

Share post:

বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা! নিরাপত্তারক্ষা বাহিনীর এনকাউন্টারে নিহত পাঁচ জঙ্গি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায জেলায়। এ প্রসঙ্গে কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি জানিয়েছেন, এই বছর কুপওয়ারা সেক্টর দিয়ে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের এটাই প্রথম চেষ্টা। জঙ্গিদের সেই চেষ্টা বানচাল করে দিয়েছে নিরাপত্তারক্ষীরা। তবে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে। তাদের সন্ধানে ওই এলাকা ঘরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।


আরও পড়ুন:কোচবিহার টু কাকদ্বীপ, আজ ঐতিহাসিক নবজোয়ারের শেষদিনে একমঞ্চে মমতা-অভিষেক

শুক্রবার সকালে জানা যায়, কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, “কুপওয়ারা পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে জুমাগুন্ড এলাকায় অভিযান চালায় সেনা ও পুলিশের একটি যৌথ বাহিনী। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।” এমনকি পরে এ নিয়ে বিশদ জানানো হবে বলেও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...