Saturday, March 14, 2026

থমথম ভাঙড়ে উদ্ধার ৭ ব্যাগ ভর্তি বো*মা

Date:

Share post:

আজও থমথমে ভাঙড়। পোড়া গাড়ি থেকে এখনও বেরোচ্ছে বারুদের গন্ধ। বোমার আঘাতের চিহ্ণ এখনও স্পষ্ট।ঘটনাস্থল পরিদর্শন করতে আজই ভাঙড়ে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তার আগেই ভাঙড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে উদ্ধার হল ৭ ব্যাগভর্তি বোমা।

আরও পড়ুন:ভূস্বর্গে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল নিরাপত্তারক্ষীবাহিনী! এনকাউন্টারে নিকেশ ৫ জ*ঙ্গি

আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়ায় একাধিক এলাকায়।চলেছে গুলি, বোমাও। এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেই অশান্তিতে প্রাণ গিয়েছে। জখমও হয়েছে বহু মানুষ। এখনও ভাঙচুরের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এখনও আতঙ্কিত এলাকাবাসী। এই আতঙ্কের পরিবেশের মাঝেই শুক্রবার সকালে ভাঙড় থানার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের অশান্তিতে জখম ৪ জনকে গতকাল রাতেই আরজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। রাতেই তাঁকে ট্রমাকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...