Saturday, June 27, 2026

ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ

Date:

Share post:

কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এদিন অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ। গত বৃহস্পতিবার কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার সেই চার্জশিটে অভিযোগের প্রমাণ হিসাবে ছবি এবং ভিডিও জমা দিয়েছে তারা। সেই চার্জশিটে প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ছ’জন কুস্তিগির, যাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এই নিয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, “আমরা চার্জশিটে প্রত্যেক অভিযোগকারীর বয়ান আলাদা করে লিপিবদ্ধ করেছি। প্রত্যেকের অভিযোগের প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও দেওয়া হয়েছে। এই ছবিগুলো পদক বিতরণী অনুষ্ঠান ও খেলার সময় তোলা।”

ওই আধিকারিক আরও বলেন,” আমরা যত পেরেছি ছবি জোগাড় করেছি। কুস্তি সংস্থার সদর দফতর থেকেও কিছু ছবি নেওয়া হয়েছে। কিছু ভিডিও জমা দেওয়া হয়েছে। এবার বাকিটা বিচারকদের উপর। তাঁরা শুনানির সময় এই প্রমাণকে কতটা গুরুত্ব দেবেন সেটা তাঁদের সিদ্ধান্ত।”

এদিকে বৃহস্পতিবারই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বাতিলের সুপারিশ করেছে। যেহেতু নাবালিকা কুস্তিগিরের বাবা তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। সেই কারণে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা প্রত‍্যাহার করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ লেবানন


 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...