Friday, April 3, 2026

ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নতুন জট পিসিবির, অনিশ্চয়তা প্রকাশ নাজাম শেঠির

Date:

Share post:

গত বৃহস্পতিবারই এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দেয়, এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। শুরু হবে ৩১ আগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের দাবি মেনে নিয়েই হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে হবে চারটি ম‍্যাচ, আর বাকি ম‍্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপ নিয়ে জট কাটলেও, একদিনের বিশ্বকাপে খেলতে আসা নিয়ে নতুন করে অনিশ্চয়তা প্রকাশ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নাজাম শেঠি জানিয়েছেন, বিষয়টি তাদের হাতে নেই, বরং সে দেশের সরকারের হাতে রয়েছে।

এই নিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন,” ভারত ও পাকিস্তানের কথা বললে, পিসিবি কিংবা বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সে দেশের নির্দিষ্ট সরকারই কেবল সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেমনটা ভারতের ক্ষেত্রে হয়, তাদের সরকার সিদ্ধান্ত নেয় তারা খেলবে কিনা। আমাদের বলে লাভ নেই যে আমরা আহমেদাবাদে খেলব কিনা। সময় আসলে, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা যাবো কি যাবো না, তারপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় যাবো। আমাদের সিদ্ধান্ত এই দুটি গুরুত্বপূর্ণ শর্তের উপর নির্ভর করছে।”

চলতি বছর অক্টোবর মাসে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান, যা হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আরও পড়ুন:এক ওভারে ছয় উইকেট নিয়ে নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...