Thursday, May 14, 2026

শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর চোখে চুন ঢেলে নৃ.শংস অত্যা.চার!

Date:

Share post:

ফের শিরোনামে কোচবিহারের শীতলকুচি (Shitalakuchi of Cooch Behar)। শুক্রবার রাত আড়াইটা নাগাদ শীতলকুচির ২৭৮ নম্বর বুথের সভাপতি তথা তৃণমূল প্রার্থী খবির হোসেন মিঞার (Trinamool candidate Khabir Hossain Mia) উপর যে নৃশংস অত্যাচার করা হল তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। খবির হোসেন মিঞা ( Khabir Hossain Mia) অন্যান্য দিনের মতো গতকাল রাতেও নিজের ঘরে কাজ করছিলেন। আচমকাই বাড়ির টিন কেটে দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। এরপর তৃণমূল প্রার্থীর (TMC candidate) হাত পা মুখ বেঁধে চোখে চুন ঢেলে দেওয়া হয়।

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) মুখে নৃশংস অত্যাচারের সাক্ষী শীতলকুচি। রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর চোখে মুখে চুন ঢেলে দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় উত্তপ্ত এলাকা।গুরুতর আহত অবস্থায় তৃণমূল প্রার্থীকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রতিবাদে শনিবার সকাল থেকেই শীতলকুচির লালবাজার এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

কে বা কারা এই জঘন্য অপরাধ করেছেন তা এখনও স্পষ্ট নয়। শীতলকুচি ব্লক তৃণমূল সভাপতি তপন কুমার গুহ বলেন, “দুষ্কৃতীদের তাণ্ডব আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। অবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।” কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানিয়েছেন কোনও প্রার্থীর সম্মানহানি কাঙ্খিত নয়। ঘটনার তদন্তে পুলিশ।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...