Sunday, April 5, 2026

ট্রেন ভ্রমণে নিজের জিনিসপত্র নজরে রাখতে হবে যাত্রীকেই, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আপনি ট্রেনে কোথাও হয়তো যাচ্ছেন।হঠাৎ খেয়াল করলেন যে আপনার ব্যাগ উধাও হয়ে গিয়েছে। আপনি আপনার ব্যাগ খুঁজছেন আর রেলের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। তবে রেলের মধ্যে যাত্রীদের এই চুরির ঘটনা নিয়ে এবার বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ট্রেনে যাতায়াত করার সময় যাত্রীদের কাছ থেকে কোনও কিছু চুরি হলে সেটা রেল পরিষেবার কোনও ঘাটতি হিসাবে ধরা যাবে না। ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহ জানিয়েছেন, যদি যাত্রীরা তাঁদের কোনও জিনিসপত্র ট্রেনের মধ্যে হারিয়ে ফেলেন তবে ভারতীয় রেলের কাছ থেকে তিনি কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারেন না।
ঘটনার সূত্রপাত সপ্তাহ খানেক আগে। সম্প্রতি ক্রেতা সুরক্ষা আদালত এক ব্যক্তিকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিয়েছিল। কারণ, তিনি দাবি করেছিলেন ওই পরিমাণ টাকা রেল সফরের সময় তাঁর কাছ থেকে চুরি হয়েছিল। তবে সেই নির্দেশ কার্যত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
তারা জানিয়েছে, আমরা বুঝতে পারছি না রেল সফরের মধ্যে চুরি হলে সেটা কীভাবে রেল পরিষেবার ঘাটতি বলে গণ্য করা হবে? কারণ যাত্রী নিজেই তাঁর জিনিসপত্র রক্ষা করতে পারেননি।
উত্তরপ্রদেশের ওই বাসিন্দা দাবি করেছিলেন, তার কোমরের সঙ্গে বেল্ট দিয়ে এক লাখ টাকা বাঁধা ছিল। কিন্তু রেল সফরের সময় সেটা খোওয়া যায়। তবে ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষতিপূরণের নির্দেশ মানতে চায়নি দেশের শীর্ষ আদালত।
এদিকে ট্রেনে যাওয়ার সময় অনেকেরই মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে।এবার েই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, ট্রেনে যাওয়ার সময় সেই জিনিসের প্রতি নজর রাখতে হবে যাত্রীকেই। চুরি গেলেই রেল পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার বিশেষ পর্যবেক্ষণ আদালতের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র চুরি গেলে সেটা রেল পরিষেবার ঘাটতি হিসাবে বলা যাবে না। তাদের জিনিসপত্র যাতে চুরি না যায় সেটা নজরে রাখতে হবে যাত্রীদেরই ।
অনেক সময় যাত্রীরা নামার সময় জানতে পারেন তার ব্যাগ বা অন্য জিনিস তিনি পাচ্ছেন না। পরে বোঝা যায় সেটি চুরি হয়ে গিয়েছে। তবে এবার এনিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল আদালত। আদালতের পর্যবেক্ষণ ট্রেনে যাওয়ার সময় সেই জিনিসের প্রতি নজর রাখতে হবে যাত্রীকেই। চুরি গেলেই রেল পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার বিশেষ পর্যবেক্ষণ আদালতের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র চুরি গেলে সেটা রেল পরিষেবার ঘাটতি হিসাবে বলা যাবে না। তাদের জিনিসপত্র যাতে চুরি না যায় সেটা নজরে রাখতে হবে যাত্রীদেরই ।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...