Sunday, March 29, 2026

ক্যানিং পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল

Date:

Share post:

গতকালই ভাঙড় গিয়েছিলেন। আর আজ সমস্ত কর্মসূচি বাতিল করে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ মনোনয়ন জমাকে কেন্দ্র করে ভাঙড়ের মতোই কয়েকদিন আগে অশান্ত হয়ে উঠেছিল ক্যানিংও৷ আজই রাজ্যপালের কলকাতার বাইরে যাওয়ার কথা ছিল৷১৯ জুনের পর ফেরার কথা ছিল তাঁর৷

কিন্তু সেই সমস্ত কর্মসূচি বাতিল করেই ক্যানিং যান তিনি৷ বেলা তিনটের পর রাজ ভবন থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল৷এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।হাসপাতাল মোড়ে থামে রাজ্যপালের কনভয়। সেখানে স্থানীয় মানুষ সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।এদিন ক্যানিংয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও রাজ্যপাল কথা বলেন।ক্যানিংয়ে পৌঁছেই সেচ দফতরের একটি ভবনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বিরোধী প্রার্থীরা রাজ্যপালের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন।যদিও বিডিও অফিসে তাদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলে জানানো হয়।

এদিন ক্যানিংয়ে রাজ্যপাল বলেন, কোনও হিংসা বরদাস্ত করব না। তিনি বলেন, গণতন্ত্রে ভয়ের কোনও জায়গা নেই।দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিতে বাহুবলের অপব্যবহার হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে কোনও মূল্যে আদালতের নির্দেশ পালন করা হবে।

তৃণমূল অবশ্য রাজ্যপালের এই হঠাৎ ‘সফর’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালকে ‘বিজেপির এজেন্ট’ বলে কটাক্ষ করেন। বাম, কংগ্রেস, বিজেপির মিথ্যা অভিযোগে রাজ্যপাল ‘ধুনো দিচ্ছেন’ বলেও অভিযোগ করেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এত বড় নির্বাচন, এত বুথ। সেখানে এই গোলমাল করছে কারা? আইএসএফ, বিজেপি আর বিরোধীরা। সেখানে রাজ্যপাল এমন বিবৃতি দিচ্ছেন যেন তৃণমূল করছে সব। পাশের রাজ্য মণিপুর দেখেছেন? উপনিষদের মতো বাণী দিলে হবে? তাঁর স্পষ্ট বক্তব্য, ”৯৯.৯৯ শতাংশ এলাকায় শান্তিপূর্ণ কাজ হচ্ছে। অবাধে বিরোধীরা মনোনয়ন দিয়েছেন। রাজ্যপালের উচিত ৬০,৯০০ উপর বুথ। আমাদের ছেলেরা মারা যাচ্ছেন। রাজ্যপাল উসকানি দিচ্ছেন। আগুনে ঘি ঢেলেছেন। দিল্লির দূত হিসাবে দিল্লির প্রচারক হিসাবে কাজ করছেন।

অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, রাজ্যপাল মণিপুর-উত্তরপ্রদেশের দিকে না তাকিয়ে রাজভবন ছেড়ে ভাঙড়, ক্যানিংয়ে কেন? কেন্দ্রীয় বাহিনীর ভয় তৃণমূল পায় না।

 

 

Related articles

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...