Saturday, June 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারতে একদিনের বিশ্বকাপে খেলতে আসা নিয়ে নতুন করে অনিশ্চয়তা প্রকাশ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নাজাম শেঠি জানিয়েছেন, বিষয়টি তাদের হাতে নেই, বরং সে দেশের সরকারের হাতে রয়েছে।

২) বিশ্বকাপে আহমেদাবাদে না খেলতে চাওয়া নিয়ে পাকিস্তানকে একহাত আফ্রিদির। এই নিয়ে আফ্রিদি বলেন,”কেন আহমেদাবাদের পিচে খেলতে চাইছে না পাকিস্তান? ওই পিচ থেকে আগুন বেরোয়, না কি পিচটাই ভূতুড়ে?

৩) কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে  অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ। গত বৃহস্পতিবার ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার সেই চার্জশিটে অভিযোগের প্রমাণ হিসাবে ছবি এবং ভিডিও জমা দিয়েছে তারা।

৪) আজ ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। ফাইনালে প্রতিপক্ষ লেবানন। লেবাননের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ইগর স্টিমাচের দল। লেবাননকে হারিয়ে ট্রফি জেতাই লক্ষ সুনীল ছেত্রীদের।

৫) আসন্ন মরশুমের দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। একসঙ্গে দুই ফুটবলারের সই করার কথা জানালো লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলে সই করলেন জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপো।

আরও পড়ুন:বিশ্বকাপে আহমেদাবাদে না খেলতে চাওয়া নিয়ে পাকিস্তানকে একহাত আফ্রিদির

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...