Saturday, April 4, 2026

কাকভোরে দিল্লিতে চলল গু*লি!মৃ*ত ২ মহিলা

Date:

Share post:

রবিবার কাকভোরে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই মহিলার।ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির রামকৃষ্ণ পুরম থানা এলাকায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:২৪ ঘণ্টায় ৫ বার! ভূস্বর্গে মুহুর্মুহু ভূমিকম্পে আত*ঙ্ক

দক্ষিণ-পশ্চিম দিল্লিতে পুলিশের ডেপুটি কমিশনার মনোজ সি জানিয়েছেন, ভোর ৪টে ৪০ নাগাদ আরকে পুরম থানার পুলিশ খবর পায়। তারপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে ৩০ বছরের পিঙ্কি এবং ২৯ বছরের জ্যোতি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পিঙ্কি ও জ্যোতির ভাই কারও কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু অভিযোগ সেই টাকা ফেরত পাচ্ছিলেন না ওই ব্যক্তি। তা নিয়েই গোলমাল। হামলাকারীরা পিঙ্কি ও জ্যোতির ভাইয়ের খোঁজেই এসেছিলেন। কিন্তু সেই সময় তাঁদের ভাই বাড়িতে ছিলেন না। যদিও সত্যিই কী ঘটেছে তা তদন্ত শেষ হলে বোঝা যাবে।
এই ঘটনায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল টুইটে করে লেখেন,‘‘দিল্লিবাসী অত্যন্ত অসুরক্ষিত বোধ করছেন। যাদের হাতে দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার ভার, তারা নিজেদের কাজ ভুলে পুরো দিল্লি কব্জা করার ষড়যন্ত্রে লিপ্ত। আজ যদি দিল্লির আইনশৃঙ্খলা ব্যবস্থা এলজির বদলে আপ সরকারের হাতে থাকত তা হলে দিল্লি সবচেয়ে সুরক্ষিত থাকত।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...