Saturday, June 27, 2026

‘আইপিএল জেতা এত সহজ নয় বিরাট’, মুখ ফস্কে ফের শিরোনামে মহারাজ

Date:

Share post:

ফের ঝড় তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পর, এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় আইপিএল অনেক কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে কোন টুর্নামেন্ট জেতা অনেক সহজ, কিন্তু আইপিএল জেতা অনেক কঠিন। আর সৌরভের এই বক্তব্যের পরই ক্রিকেট মহলের একাংশে সৌরভের প্রবলভাবে সমালোনা করেন। আর এবার সেই সাক্ষাৎকারের আরও একটা কারণে শিরোনামে উঠে এসেছেন মহারাজ। যেখানে একটি অংশে সৌরভকে বলতে শোনা যায়, বিরাট, আইপিএল জেতা এত সহজ নয়।

সম্প্রতি এক সর্বভারতীয় এক সাক্ষাৎকারে WTC ফাইনালে ভারতের হারের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আইপিএল জেতা মোটেই সহজ নয়। বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল জেতা বরং আরও কঠিন। ১৪ ম্যাচ খেলে প্লে অফে কোয়ালিফাই করতে হয়। ১৭ টা ম্যাচ জিতলেই একমাত্র চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ওয়ার্ল্ড কাপে তো ৪-৫টে ম্যাচ খেলেই সেমিতে পৌঁছনো যায়। আর এরপরই তিনি বলেন, বিরাট, আইপিএল জেতা এত সহজ নয়।” যদিও ভুল বশত, শোয়ের সঞ্চালককেই সৌরভ ‘বিরাট’ বলে ডাকেন। সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে নিজের বক্তব্য সংশোধন করে নেন মহারাজ।

যদিও এরপরই ফের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কারণ বিরাট কোহলির ট্রফি ঝুলিতে আইসিসির খেতাবের সঙ্গে নেই কোনও আইপিএল ট্রফিও। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা নয় বছর আরসিবিকে নেতৃত্ব দিয়েও একবারও আইপিএল-এর খেতাব জেতাতে পারেননি বিরাট। এরপর ২০২১ আইপিএল শুরুর আগেই কোহলি জানিয়ে দেন, তিনি আরসিবি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। এখন আরসিবির নেতা ফ‍্যাফ ডুপ্লেসি। যদিও তাঁর হাত ধরে এখনও আইপিএল ট্রফি জয় অধরা আরসিবির।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...