Tuesday, June 23, 2026

“নিরপেক্ষ” ভূমিকা পালন করা উচিত! রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব শোভনদেব

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই ইস্যুতেই রবিবার খড়দহ পুরসভায় দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhondeb Chatterjee)। বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই রাজ্যপালের (Governor) ভূমিকা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, একজন রাজ্যপালের “নিরপেক্ষ” ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি রাজ্যপালের কোনও একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কাজ না করে সব দলের প্রতিনিধি হয়ে নিরপেক্ষভাবে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

তবে এদিন শুধু রাজ্যপালই নন, বিরোধীদেরও (Opponents) একহাত নেন রাজ্যের কৃষিমন্ত্রী। শোভনদেবের অভিযোগ, তৃণমূলের নির্দল প্রার্থীদের ভগবান বলে মনে করছেন বিরোধীরা। আর সেকারণেই মানুষ ভগবানের পিছনে যেমন ছোটে, ঠিক তেমনভাবেই বিরোধীরা নির্দল প্রার্থীদের পিছনে ছুটছেন এবং উসকানি দিচ্ছেন। তার জন্যই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে অর্থাৎ পরোক্ষে রাজ্যে অশান্তির জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীদের দাপাদাপিতে রীতিমতো উত্তপ্ত একাধিক প্রান্ত। আর সেই সমস্ত উত্তপ্ত এলাকা পরিদর্শনে গিয়ে ‘অবাঞ্ছিত’ মন্তব্য করে রাজ্যের ভাবমূর্তিকে লাগাতার কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাজ্যপাল। তা নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল। এবার রাজ্যপাল সহ বিরোধীদের একহাত নিলেন কৃষিমন্ত্রী।

 

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...