Saturday, June 27, 2026

গান গেয়ে আম বিক্রি শাকিরার !

Date:

Share post:

গান গেয়ে বরাবরই ফ্যানেদের মন মাতিয়েছেন হলিউডি গায়িকা শাকিরা (Shakira Isabel Mebarak Ripoll)। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং (football world cup theme song) গেয়ে কলম্বিয়ান পপ গায়িকা ভারতীয়দের মনেও এক বিশেষ জায়গা নিয়ে নিয়েছেন। সেই শাকিরা এবার পাকিস্তানে (Pakistan) আম বিক্রি করছেন? চমকে যাওয়ার মতো ঘটনার নেপথ্যে কোন কারণ?

সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। হামজা চৌধুরী নামের একটি ইন্সটা প্রোফাইল থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক আম বিক্রি করছেন। আর তার সঙ্গে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ সুরে গান গাইছেন। তাঁর থিম হল, “আম নিয়ে যাও, বাচ্চাদের খাওয়াও, জুস বানাও। ওয়াকা ওয়াকা!” আম বিক্রি করার কৌশল হিসেবে পাকিস্তানের তরুণের কার্যকলাপের ভিডিও এই মুহূর্তে কয়েক লক্ষ বার দেখা হয়ে গেছে। যেভাবে আম বিক্রেতা গান করেছেন তাতে অনেকেই বলছেন, “এ তো পুরো শাকিরা”। কেউ কেউ বলছেন আম বিক্রেতাকেই অস্কার দেওয়া উচিত। আপাতত হামজার কৃতিত্বে মজেছে নেট দুনিয়া।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...