Saturday, June 27, 2026

‘আদিপুরুষ’ নিয়ে ক্ষমা চাইতে হবে গেরুয়া মুখ্যমন্ত্রীদের, দাবি শিবসেনার

Date:

Share post:

একের পর এক বিতর্ক মাথায় নিয়ে ছবি মুক্তির পরও বিশেষ কোনও প্রভাব ফেলতে পারল না ওম রাউত পরিচালিত ‘ আদিপুরুষ’ (Adipurush)। তার পরিবর্তে জুটল সমালোচনা আর বিরোধিতা। সংলাপ থেকে কাস্টিং সবেতেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বিগ বাজেট ‘আদিপুরুষ’। রামায়ণকে বিকৃত করার অভিযোগে ইতিমধ্যেই আদালতে মামলা দায়ের করা হয়েছে। সেখানে বেশ কিছু সংলাপ বদলের কথা বলা হয়েছে। এবার আরও একধাপ এগিয়ে তোপ দাগল শিব সেনা (Shiv Sena)। দর্শকদের মনে আঘাত দেওয়ার জন্য বিজেপির (BJP) মুখ্যমন্ত্রীদেরও ক্ষমা চাইতে হবে বলে দাবি করলেন সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi)।

কেন গেরুয়া মুখ্যমন্ত্রীদের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠে আসছে? আসলে আদিপুরুষ ছবির শুরুতেই বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে আটজন মন্ত্রীকে। প্রথমেই নাম ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। তারপর তালিকায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shindey),হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল,আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Viswa Sharma),উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রয়েছেন। আদিপুরুষকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও। তাই এবার সিনেমা যখন কেস খেয়েছে দায় তো এনাদের উপরও বর্তায়। বিতর্কিত এই ছবির সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বও। ঠিক এই দাবি করে বিজেপির আট মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছে শিবসেনা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...