Wednesday, June 24, 2026

চক্রান্ত করে খু.নের অভিযোগ! ভাঙড়ে নি.হত কর্মীর পরিবারের পাশে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নির্ধারিত হবে বাংলার পঞ্চায়েত (Panchayat) কার দখলে থাকবে। ইতিমধ্যে নির্বাচনের (Election) দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পাশাপাশি মনোনয়ন (Nomination) জমা দেওয়ার কাজও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। প্রাণহানি হয়েছে দুই তৃণমূল কর্মীর (TMC Worker)। আর রবিবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। এদিন স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। তবে তৃণমূলের অভিযোগ, দুই কর্মী খুনের নেপথ্যে রয়েছে বিরোধীরা। তারাই চক্রান্ত করে দলের দু’জনকে খুন করেছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বোমাবাজি ও গুলি চালানোর পাশাপাশি একের পর এক দোকান, বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি বিডিও’র কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। আর তার জেরেই প্রাণ হারান তৃণমূল কর্মী রাজু নস্কর (Taju Naskar)। রবিবার সকালেই ভাঙড়ের হাটগাছিতে নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যুব তৃণমূল রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, ভাঙড়ে দুই তৃণমূল কর্মী খুনের নেপথ্যে রয়েছে বিরোধীরা। তারাই চক্রান্ত করে দু’জনকে খুন করেছে। একই সুর শোনা যায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের গলায়। এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শান্তিরক্ষার আর্জি জানান তিনি।

অন্যদিকে, ভাঙড়ে লাগাতার অশান্তির জেরে বাড়ানো হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার (Saokat Molla) নিরাপত্তা। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...