Wednesday, June 24, 2026

Hooghly News: গৃহকর্ত্রীকে বেহুঁ.শ করে গয়না নিয়ে চ.ম্পট দু.ষ্কৃতীর!

Date:

Share post:

দিনে দুপুরে বাড়ির গৃহকর্ত্রীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দু.ষ্কৃতী। উত্তরপাড়ার মাখলার (Makhla, Uttarpara)ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাখলা এলাকার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক গৃহস্থ বাড়িতে অচেনা এক ব্যক্তি গিয়ে জল খেতে চান। এরপরই গৃহকর্ত্রী জল আনতে গেলে ওই ব্যক্তি বাড়িতে থাকা বয়স্ক শাশুড়ীকে আঘাত করে তাঁকে অজ্ঞান করে দেন। এরপর গৃহকর্ত্রীকে বেহুঁ.শ করে বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্ত। এরপরই উত্তরপাড়া থানায় (Uttarpara Police Station)অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। উত্তরপাড়া থানার তরফ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate)এক কর্তা জানান, বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয় যে হঠাৎ করে দুপুর বেলা অচেনা ব্যক্তি বাড়িতে এলে সাধারণ মানুষকে একটু সচেতন থাকতে হবে । সন্দেহ হলে দ্রুত থানায় খবর দেওয়া দরকার। স্থানীয় কাউন্সিলর ও উপ পুরপ্রধান খোকন মন্ডল বলছেন বিষয়টি অনভিপ্রেত। প্রশাসন ব্যবস্থা নেবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...