Saturday, April 4, 2026

মার্কিন মুলুকে ফের বন্দু*কবাজের হানা!নি*হত ১, আ*হত ২২

Date:

Share post:

অস্ত্র আইনে সংশোধন করেও মার্কিন মুলুকে বন্ধ করা যাচ্ছে না বন্দুকবাজের হামলা। এ বার শিকাগোর শহরতলিতে একটি উৎসবে চলল গুলি। তাতেই প্রাণহানি হয় একজনের। নিহত অন্তত ২২। সরকারি তরফে জানানো হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কি কারণে এই হামলা, তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের হেফাজতে নেওয়ার কথা জানায়নি পুলিশ।

আরও পড়ুনঃসকাল থেকেই মেঘের গর্জনের সঙ্গে ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়!

স্থানীয় শেরিফের দফতর জানিয়েছে, ইলিনয় প্রদেশের শিকাগোর শহরতলি এলাকা উইলোব্রুকের হানিসাকল রোজ় লেন ও রুট ৮৩-এর কাছে একটি মলের পার্কিং লটে স্থানীয় সময় বেলা ১২টা নাগাদ জমা হতে শুরু করেন কিছু মানুষ। তাঁদের ‘জুনটিনথ’ উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। টেক্সাসে দাসদের মুক্তির পর থেকে এই উৎসবের শুরু। শেরিফের দফতর জানিয়েছে, জমায়েত শান্তিপূর্ণই ছিল। হঠাৎই গুলি ছুড়তে শুরু করে বেশ কয়েক জন হামলাকারী।

দমকল দফতরের ব্যাটেলিয়ন প্রধান জো ওস্ট্রানডার জানিয়েছেন, ১২টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলেই কয়েক জন আহতের প্রাথমিক শুশ্রূষা করা হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ‘মেট্রোপলিটান ইমার্জেন্সি রেসপন্স ও ইনভেস্টিগেশন টিম’ও। ঘটনার কয়েক ঘণ্টা পরে ওই এলাকায় গিয়ে তদন্তকারীরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
ওই এলাকা থেকে নির্বাচিত আমেরিকান কংগ্রেসের সদস্য শন কাস্টেন এক বিবৃতিতে বলেছেন, ‘‘উইলোব্রুকের ঘটনার কথা শুনে আমি মর্মাহত। বাস্তবটা এই যে, আমরা স্কুল, দোকান, ধর্মস্থান বা নিছক বেড়ানোর জন্যও কোথাও গুলিতে হতাহত হওয়ার ভয় ছাড়া যেতে পারি না। এটা চলতে দেওয়া যায় না।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...