Wednesday, April 8, 2026

ইতিহাস গড়লেন ভারতীয় ফেন্সার ভবানী দেবী

Date:

Share post:

ইতিহাস গড়লেন ভারতীয় ফেন্সার ভবানী দেবী। এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি। এই টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম পদক। কোয়ার্টার ফাইনালে মিসাকি ইমুরাকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেন ভবানী দেবী।

তবে সেমিফাইনালে হারের মুখ দেখেন ভবানী দেবী। সেমিফাইনালে, উজবেকিস্তানের জেইনাব ডেবেকোভার বিরুদ্ধে হেরে যান তিনি। লড়াইয়ে ১৪-১৫-তে হেরে যান ভবানী দেবী। তবে শেষ চারে ওঠার সুবাদে ভবানী দেবী ব্রোঞ্জ পদক জয় করেন তিনি।

ভবানীর এই সাফল্যের জন‍্য ভারতের ফেন্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব মেহতা ভবানীকে তাঁর ঐতিহাসিক কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, “ভারতীয়দের জন্য এটি একটি অত্যন্ত গর্বের দিন। ভবানীই প্রথম ভারতীয় ফেন্সার যিনি মর্যাদাপূর্ণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। পুরো ফেন্সিং ফ্র্যান্টারিটির পক্ষ থেকে আমি তাঁকে অভিনন্দন জানাই। সেমিফাইনালে হেরে গেলেও ম্যাচটা খুব কাছাকাছি ছিল। পার্থক্য ছিল মাত্র এক পয়েন্ট। তাই এটা একটা বড় উন্নতি।”

আরও পড়ুন:বালেশ্বরে ট্রেন দু.র্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ভারতীয় দল


 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...