Tuesday, June 9, 2026

ফের অ.শান্ত কোচবিহার! দিনহাটায় চলল গু.লি, গুরুতর জ.খম তৃণমূল প্রার্থীর স্বামী

Date:

Share post:

প্রার্থী না পেয়ে বিরোধীদের হিংসা অব্যাহত। ফের অশান্ত কোচবিহার। গিতালদহ-১ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডলি খাতুনের স্বামীকে লক্ষ্য করে চালান হল গুলি। সোমবার এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রার্থী স্ত্রীর হয়ে প্রচার শেষে বাড়ি ফেরার পথে জখম হন আজিজুল হক। দলের পঞ্চায়েত প্রার্থী ডলি খাতুনের অভিযোগ, দুষ্কৃতীরা ডান পায়ে গুলি করে মারধর করে পালিয়ে যায়৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ জখমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে পরিস্থিতি জটিল হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আক্রান্তের স্ত্রী ডলি খাতুনের অভিযোগ, বিজেপি প্রার্থী না পেয়ে একের পর এক হিংসার রাজানীতি করছে। এভাবে ওরা রেহাই পাবে না। জেলার তৃণমূল নেতৃত্বরও অভিযোগ, বিনা প্রতিদ্বন্দিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হচ্ছে তাই বিজেপি হিংসার লড়াইয়ে মেতে উঠেছে।

আরও পড়ুন- রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...