Saturday, April 4, 2026

আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা, নজরে বাহিনী

Date:

Share post:

লোকসভা-বিধানসভার মতোই রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। গত, শনিবার আদালত ছুটি থাকায় ই-ফাইলিং করে মামলা দায়ের করা হয়েছে। আজ, সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং দ্রুত শুনানির আর্জি জানানো হবে।

আরও পড়ুন:মার্কিন মুলুকে ফের বন্দু*কবাজের হানা!নি*হত ১, আ*হত ২২


এদিকে, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর ১৬ জুন অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বিকেল সাড়ে ৩টে পর্যন্ত রাজ্যে মোট ২ লক্ষ ৩১ হাজার ৩২২টি মনোনয়নপত্র জমা পড়ে। স্ক্রুটিনির পর এখন সেই সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ১৫৮। অর্থাৎ, পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে ৩১৬৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। কারণ, আদালতের নির্দেশে অনেক প্রার্থী নির্ধারিত সময়ের পরেও মনোনয়ন জমা দিতে পেরেছেন। ‘শিক্ষাবন্ধু’রা আদালতের নির্দেশে এই সুযোগ পেয়েছেন। তাই সংখ্যাটি আরও কিছুটা বাড়ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...