Tuesday, June 23, 2026

সিগন্যাল বিভ্রাট! ব্যাহত ট্রেন চলাচল, বিপাকে নিত্যযাত্রীরা

Date:

Share post:

একেই সাতসকাল থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। যার ফলে কলকাতা এবং লাগোয়া এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে,শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখার মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেন চলাচল বিঘ্নিত। আপ এবং ডাউনের বহু ট্রেন আটকে রয়েছে শহরতলির বিভিন্ন স্টেশনে। বহু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা, এক ঘণ্টা দেরিতে চলছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃআজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা, নজরে বাহিনী

দীর্ঘ অপেক্ষার পর গ্রীষ্মের দাপটকে সরিয়ে সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজছে শহর থেকে শহরতলি।ভোরবেলা থেকে বৃষ্টির কারণে রাস্তায় আটকে পড়েছেন বহু অফিসযাত্রী।নির্ধারিত সময়ে অফিসে না পৌঁছতে পেরে দুর্ভোগে বহু মানুষ।এরইমধ্যে ট্রেনের গোলযোগের জেরে আরও ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

দিন দুয়েক আগেও কলকাতা কিংবা আশপাশে প্রখর রোদের তেজে হাঁসফাঁস অবস্থা ছিল গোটা শহরে। মানুষ রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছিলেন। সোমবার সকালের ছবিটা একেবারে অন্যরকম। তুমুল বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। যারফলে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমলেও বৃষ্টি মাথায় করে বাইরে বেরনোই দায় হয়ে পড়েছে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...