Tuesday, June 23, 2026

বাসের সঙ্গে লরির সং*ঘর্ষে নি.হত ২, আ.হত অন্তত ২৫

Date:

Share post:

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসকে আচমকা ধাক্কা মারল লরি।ঘটনায় মৃত্যু হয় ২ জনের। জখম হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:সিগন্যাল বিভ্রাট! ব্যাহত ট্রেন চলাচল, বিপাকে নিত্যযাত্রীরা

স্থানীয় সূত্রে খবর,বাসটি বহরমপুর থেকে মালদহের উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ নাগাদ সেটি শমসেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ডে এসে থামে। সেখানেই পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি বাসটিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় যাঁরা বাসে উঠছিলেন, তাঁরাই সব চেয়ে বেশি আঘাত পেয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্য নিয়ে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে শমসেরগঞ্জ থানার পুলিশ।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...