Tuesday, June 23, 2026

কেষ্টপুরে মা এবং মেয়ের র*হস্য মৃ*ত্যু! প্রকৃত কারণ খুঁজতে মরিয়া পুলিশ

Date:

Share post:

বিধাননগরের কেষ্টপুরে মা এবং মেয়ের রহস্য মৃত্যু! কেষ্টপুর প্রফুল্লকাননে মা-মেয়ের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

স্থানীয়রা জানিয়েছেন, বহুতলের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দু’জনের মৃতদেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। সোমবার সকালে এক প্রতিবেশী তাদের ফ্ল্যাটে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের তিন তলার ফ্ল্যাটে থাকতেন মা গোপা দাস এবং মেয়ে সুদেষ্ণা দাস। গোপার ভাইও থাকতেন ওই ফ্ল্যাটে। যদিও তিনি বাড়িতে ছিলেন না। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সকাল থেকেই গোপা এবং সুদেষ্ণাকে ফোনে পাচ্ছিলেন না মামা। তিনিই আবাসনের নিরাপত্তারক্ষী এবং প্রতিবেশীদের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। এক প্রতিবেশী খোঁজ নিতে গিয়েই দেখেন, মা-মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, দু’জনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা-মেয়ে কি আত্মহত্যা করেছেন, না কি তাঁদের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কিন্তু এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঁকি দিচ্ছে। যদি তাঁরা আত্মহত্যা করে থাকেন, তা হলে কেন করেছেন? মামার সঙ্গে কি কোনও সম্পর্কের টানা পড়েছিল? আর্থিক অনটনই কি এই মৃত্যুর নেপথ্যে অন্যতম কারণ ? পাশের ফ্ল্যাটে থাকা ভাই কেন ওই দিনই বাড়ির বাইরে ছিলেন? এমন নানান প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ। মা-মেয়ের ব্যাপারে প্রতিবেশীদের কাছেও জানতে চাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...