Wednesday, June 24, 2026

গোঘাটে শাসকদলের প্রার্থীকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য চা.প! কাটগড়ায় BJP

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এবং মনোনয়ন জানার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে লাগাতার হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রেকর্ড পরিমাণ মনোনয়ন জমা দিয়েছেন বিরোধীদলের প্রার্থীরা। এরপর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপের অভিযোগে তুলেছে বাংলার ‘রামধনু জোট’। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শাসকদলের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। ঘটনা হুগলির গোঘাটে।

গোঘাটের (Goghat) কুমুড়শা অঞ্চলের মথুরা এলাকায় মনোনয়ন প্রত্যাহারের জন্য শুধু চাপ সৃষ্টিই নয়, তৃণমূলের ওই মহিলা প্রার্থীকে রীতিমতো মারধর করা হয় বলেও অভিযোগ। এলাকার বাসিন্দা সুচিত্রা ভুঁই এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের (TMC) টিকিটে প্রার্থী হয়েছেন। সেই কারণেই নাকি সুচিত্রার বাড়িতে গিয়ে পল্টু খাঁ নামে এক BJP কর্মী তাঁকে মারধর করেন। সুচিত্রার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোঘাট থানার পুলিশ। শাসকদলের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের হুমকি এবং মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও গাজন উপলক্ষ্যে আত্মীয় বাড়িতে আসা মনসা খাঁড়া বলেন, বিজেপি কর্মী এসে মাইক বাজানো নিয়ে তাঁদের দুজন ছেলেকে মারধর করেন। তৃণমূলের প্রার্থী প্রতিবাদ করলে তাঁকে মারধর করে বিজেপি কর্মী পল্টু খাঁ।

আরও পড়ুন:কেষ্টপুরে মা এবং মেয়ের র*হস্য মৃ*ত্যু! প্রকৃত কারণ খুঁজতে মরিয়া পুলিশ


 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...