Saturday, April 4, 2026

পঞ্চায়েত ভোটের জের, পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের জের। পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা। পিছোল বিএ, বিএসসি অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। ২৭ জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই। ‘ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে কলেজ, তাই পিছোচ্ছে প্রায় ৭২ হাজার পড়ুয়ার পরীক্ষা’, এই মর্মে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাশাপাশি পঞ্চায়েত ভোটের জন্য স্নাতক স্তরের বেশ কয়েকটি পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ভোটের কাজের জন্য বিশ্ববিদ্যালয় ব্যবহার করা হবে, এই মর্মেই সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটের জন্য জুলাইয়ের ৫,৬ এবং ১২ তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। বাকি পরীক্ষাগুলি নির্ধারিত দিনেই হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- রাজনীতি করতে গিয়ে মুখ পু.ড়ল বিজেপির! ত্রিকোণ প্রেমের জেরেই খু.ন বিজেপি প্রার্থীর দেওর! ধৃ.ত ১

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...