Wednesday, June 24, 2026

নিজের মায়ের হাতে তৈরি মিষ্টি খাইয়ে জেলেনস্কির ‘মন জয়’ সুনকের, ভা.ইরাল ভিডিও!

Date:

Share post:

নিজের হাতে ছেলের জন্য বরফি বানিয়েছিলেন মা। আর সেই বরফিই এবার চেখে দেখলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President  ভলোদিমির জেলেনস্কি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন ঘটনাই ঘটেছে দিন কয়েক আগে। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenksy)। আর সেখানেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) মায়ের হাতের তৈরি বরফির স্বাদ গ্রহণ করেছেন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই।

ঋষি সুনক বলেন, আমার মায়ের একটি ওষুধের দোকান আছে। কয়েকদিন আগে কাউকে কিছু না বলেই সেখানে চলে গিয়েছিলাম। আচমকা গিয়েছিলাম বলে মায়ের সঙ্গে দেখা হয়নি। তবে পরে একটি ফুটবল ম্যাচে মায়ের সঙ্গে দেখা হয়। এরপরই ছেলের হাতে নিজের বানানো বরফি তুলে দেন মা উষা সুনাক। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছিল সুনাকের। তিনি বলেন, কথা বলতে বলতেই জেলেনস্কির খুব খিদে পেয়ে যায়। আর তখনই মায়ের বানানো বরফি তাঁকে খেতে দিই। ভিডিওতে দেখা যাচ্ছে, মিষ্টিতে কামড় বসিয়েই প্রশংসাসূচকভাবে মাথা নাড়ছেন জেলেনস্কি। তবে গোটা ঘটনায় মা খুবই আপ্লুত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা মতামত জানাতে শুরু করেন। একজনের মতে, মায়ের হাতে তৈরি বরফির স্বাদ এমনই, যে সকলেরই ভাল লাগে। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন আচরণেরও প্রশংসা করেছেন অনেকেই। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও একজন ভাল মানুষ হওয়া উচিত।

 

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...