Thursday, May 14, 2026

জেলের খাবারে ১০ কেজি ওজন কমেছে পার্থর, তাই আংটি খোলা গেছে, রিপোর্টে তা*জ্জব আদালত!

Date:

Share post:

গত ১৯ এপ্রিল থেকে আলোচনার কেন্দ্রে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে জ্বলজ্বল করা তিন আংটি৷ ওই দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ভার্চুয়াল শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জিজ্ঞাসা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে কেন সোনার তিনটে আংটি রয়েছে? আইনজীবী দাবি করেন, এর থেকেই প্রমাণিত হয়, পার্থ কতটা প্রভাবশালী৷ কারণ, জেলে গয়না পরে থাকার অনুমতি থাকে না, অথচ, তিনি দিব্যি সেই অনুমতি পেয়েছেন৷ এমনটা হয় কী করে?

এরপরে ইডির অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু, তাঁর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এডিজি (কারা)-র কাছ থেকে আংটি কাণ্ডের রিপোর্ট তলব করা হয়৷ আজ, ১৯ জুন সেই রিপোর্ট জমা দেয় এডিজি (কারা)। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হতে পারিনি আদালত। কী আছে সেই রিপোর্টে? চোখ বুলিয়ে নিন এক ঝলক।

রিপোর্টে বলা হয়েছে,যখন গ্রেফতার হয়েছিলেন তখন পার্থ চট্টোপাধ্যায়ের ওজন ছিল ১১০ কেজি৷ আংটিগুলি হাতের আঙ্গুলের সঙ্গে এমন ভাবে আটকে ছিল যে অনেক চেষ্টা করেও তা খুলে ফেলা সম্ভব হয়নি। অথচ বিচারকের ভর্ৎসনা শোনার পর তিনটি আংটি খুলে ফেলেছিলেন পার্থ! এ বিষয়ে রিপোর্টে যুক্তি দেওয়া হয়েছে, জেলের ভাত খেয়ে নাকি অনেকটাই রোগা হয়ে গিয়েছেন পার্থ! সেই কারণেই নাকি সম্ভব হয়েছে ‘আংটি রহস্যের সমাধান’৷

Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...