Saturday, June 20, 2026

শাসকদলের পাশেই দেউচা পাঁচামির জমিদাতারা, পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী গাঁ.ওতা-নেতার বোন

Date:

Share post:

জমি নিয়ে বিরোধীরা যতই রাজনীতি করুক না কেন, দেউচা পাঁচামিতে স্থানীয় শাসকদলের পাশেই আছে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। পঞ্চায়েত ভোটে আদিবাসীদের সব থেকে বড় সংগঠন আদিবাসী গাঁওতা প্রার্থী না দিয়ে তৃণমূলকেই (TMC) সমর্থন করেছে। এছাড়াও আদিবাসী গাঁওতার নেতা রবীন সোরেনের (Robin Soren) বোন স্বর্ণলতা সোরেন তৃণমূলের প্রার্থী। জেলা পরিষদের ২৬ নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বর্ণলতা। মহম্মদবাজার ব্লকের চরিচা, রামপুর, কাপিষ্টা, হিংলো, ভাঁড়কাটা-সহ মোট পাঁচটা পঞ্চায়েত নিয়ে জেলা পরিষদে ২৬ নং আসন। রবীন বলেন, গাঁওতার অনেকেই তৃণমূল করেন। তাই গাঁওতা আলাদা করে প্রার্থী দেয়নি। রাজ্য সরকার আদিবাসীদের চাকরি দিয়েছে। উন্নয়ন করেছে।

দেউচা পাচামি কয়লা প্রকল্প মহম্মদবাজারে তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার। স্বর্ণলতা উচ্চমাধ্যমিক পাশ। ২০১৩-য় পঞ্চায়েত সমিতির সদস্যন ছিলেন। ২০১৮-য় স্বামী শুকলাল মারাণ্ডিও পঞ্চায়েত সদস্যে ছিলেন। এই ২৬ নং আসনটি মহিলা তফসিলি উপজাতি সংরক্ষিত। সেইকারণেই স্বর্ণলতাকেই তৃণমূল মনোনীত করেছে। পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রবাসিনী মুর্মু। তবে সবার নজরে স্বর্ণলতা। বললেন, শালপাতা তৈরির মেশিন, পানীয় জল-সহ আদিবাসী উন্নয়নকে প্রাধান্য দেবেন।

আদিবাসী গাঁওতার প্রাক্তন আহ্বায়ক সুনীল সোরেন বর্তমানে তৃণমূল নেতা। বলেন, মূলত ভোট হবে জেলা পরিষদে। কারণ পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েতে তৃণমূল সহজেই জিতে যাবে। বিরোধীদের কোনও গ্রহণযোগ্যতা নেই।

আরও পড়ুন- ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির রাজনৈতিক চক্রা.ন্ত! ধি.ক্কার জানিয়ে রাজ্যপালকে তো.প মুখ্যমন্ত্রীর

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...