Sunday, May 31, 2026

মুম্বইয়ে চলন্ত অটোতে প্রেমিকাকে গলা কে.টে খু.ন! আত্ম.হত্যার চেষ্টা প্রেমিকের

Date:

Share post:

মুম্বইয়ে চাঞ্চল্যকর ঘটনা। ভরদুপুরে চলন্ত অটোর মধ্যে প্রেমিকার গলা কাটলেন প্রেমিক! এরপর নিজে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সাকিনারা এলাকার খাইরানি রাস্তায়। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রেমিকের নাম দীপক বোরসে ও নিহত প্রেমিকার নাম পঞ্চশীলা জামদার (৩০)। সোমবার সাকিনাকা এলাকায় একটি অটোতে চেপে যাচ্ছিলেন ওই যুগল। অটোর মধ্যে হঠাৎই তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর আচমকাই দীপক ধারালো অস্ত্র চালায় তার প্রেমিকার গলায়। পরস্থিতি খারাপের দিকে গেলে তাকে অটোরিকশার ভেতর ফেলে রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযুক্ত যুবক আত্মহত্যার চেষ্টা করে বলেও জানা গিয়েছে। যদিও তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। সাকিনাকা পুলিশ দীপকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন- শাসকদলের পাশেই দেউচা পাঁচামির জমিদাতারা, পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী গাঁ.ওতা-নেতার বোন

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...