Saturday, June 20, 2026

ফের রেল দু.র্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেল লোহিত এক্সপ্রেস

Date:

Share post:

করমণ্ডল ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও বর্তমান। তার মধ্যেই আবার ট্রেন দুর্ঘটনা। এবার উত্তরবঙ্গে। এ বার উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ল লোহিত এক্সপ্রেস। জানা গিয়েছে ট্রেনটির ১০টি বগি খুলে যায় ইঞ্জিন থেকে। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্রে খবর। তবে স্বস্তির খবর এই দুর্ঘটনায় আহত বা নিহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোহিত এক্সপ্রেস ১৫৬৫১ গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই যাওয়ার পথে ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার মুখে পড়ে। ইঞ্জিন থেকে ১০ টির মত বগি আলাদা হয়ে যায় বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এমনকি, অনেকেই ট্রেন থেকে লাফ দিয়ে নেমেও পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ডালখোলার স্টেশন মাস্টার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। পাশাপাশি, কিভাবে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখেন তাঁরা।এমতাবস্থায়, কেন বারবার একের পর এক যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি, প্রশ্নের মুখে পড়েছে যাত্রীদের নিরাপত্তাও।

আরও পড়ুন- মুম্বইয়ে চলন্ত অটোতে প্রেমিকাকে গলা কে.টে খু.ন! আত্ম.হত্যার চেষ্টা প্রেমিকের

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...