Tuesday, June 23, 2026

ভ.য়াবহ বন্যায় অসমে জলের তলায় ৪৪৪ গ্রাম, আরও বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে অসমে(Assam) বন্যা পরিস্থিতি। গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে প্লাবিত(flood) উত্তর পূর্বের এই রাজ্য। এরই মাঝে গোদের ওপর বিষফোঁড়ার মত আরো বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিমধ্যেই বন্যার জেরে ৪৪৪ টি গ্রাম জলের নিচে তলিয়ে গিয়েছে। ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। জলমগ্ন হয়ে রয়েছে রাজ্যের ১০টি জেলার বেশিরভাগ এলাকা।

অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, চিরাং, দরং, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ি, সন্তিপুর, উদালগুড়ি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবেচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর জেলায়। সেখানে ২২ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিব্রুগড়ে ক্ষতির মুখে পড়েছেন ৩ হাজার ৮০০ জনেরও বেশি বাসিন্দা। কোকরাঝাড়ে প্রায় ১৮০০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪৭৪১.২৩ হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সাতটি জেলায় ২৫টি ‘ডিস্ট্রিবিউশন সেন্টার’ খোলা হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেই দুর্যোগের বার্তা দিয়েছে মৌসম ভবন। আগামী ৫ দিনে অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারী বৃষ্টির কারণে ডিমা হাসাও, কামরূপ মেট্রোপলিটন এবং করিমগঞ্জের কয়েকটি এলাকায় ধস নেমেছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...