Friday, June 26, 2026

কলকাতা লিগের জন‍্য প্রস্তুতি শুরু মোহনবাগানের

Date:

Share post:

আসন্ন কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। এই প্রথমবার কলকাতা লিগে অনুর্ধ্ব-২৩ দল খেলাচ্ছে শতাব্দি প্রাচীন ক্লাব। উদ্দেশ্য সিনিয়র দলের সাপ্লাই লাইন তৈরি রাখা। কোচ বাস্তব রায়ের কোচিংয়ে মোহনবাগানের যে দলটা এবারের কলকাতা লিগে অংশ নেবে, তাদের গড় বয়স মাত্র বাইশ।

গত মরশুমে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে থাকা সাত তরুণ ফুটবলারকে কলকাতা লিগের দলে রাখা হয়েছে। এঁদের অন্যতম সুমিত রাঠি, ফারদিল আলি মোল্লা ও লালরিনলিয়ানা হামতের মতো তরুণরা। যাঁরা ইতিমধ্যেই সবুজ-মেরুন জার্সি গায়ে আইএসএলে খেলে ফেলেছেন।পাশাপাশি ইন্ডিয়ান অ্যারোজ থেকে সই করেছেন সাতজন। এঁদের অন্যতম হলেন কাশ্মীরের তরুণ সুহেল আমেদ ভাট। যিনি মোহনবাগানের হয়ে নেক্সট জেন কাপে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেছিলেন।

সিনিয়র দলের জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া সুমিত-ফারদিনরা মুখিয়ে রয়েছেন কলকাতা লিগে নিজেদের প্রমাণ করার জন্য। সেন্ট্রাল ডিফেন্ডার সুমিত বলছেন, ‘‘সিনিয়র টিমে আমি এখনও নিয়মিত হয়ে উঠতে পারিনি। তবে কলকাতা লিগে ভাল খেলে আইএসএলের প্রথম একাদশে জায়গা করে নেওয়াই লক্ষ্য। লিগের বাকি দলগুলো সিনিয়র ফুটবলারদের খেলাবে বলেই শুনছি। তাই এই লিগ আমার কাছে বড় চ্যালেঞ্জ।” তরুণ স্ট্রাইকার ফারদিন বলছেন, ‘‘সিনিয়র টিমে বেশ কিছু ম্যাচ খেলেছি। এএফসি কাপে গোলও করেছি। কিন্তু জায়গা পাকা করতে পারিনি। তাই কলকাতা লিগকে বেছে নিচ্ছি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমি বাংলার ছেলে। তাই কলকাতা লিগ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...