Friday, June 26, 2026

CBI জেরা এড়াতে পরিবারসহ উধাও করমন্ডল এক্সপ্রেসের সিগন্যাল ইঞ্জিনিয়ার

Date:

Share post:

করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। জেলা করা হচ্ছে একের পর এক আধিকারিককে। প্রথম দফায় জিজ্ঞাসাবাদ এর পরই এবার পরিবারসহ বেপাত্তা হয়ে গেলেন স্থানীয় সিগন্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার(junior engineer)। সোমবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ি পৌঁছে দেখেন সেখানে তিনি নেই। পরে জানা যায় পরিবারসহ উধাও হয়ে গেছেন তিনি। রেল সূত্রে খবর যাবতীয় দায়িত্ব ওই জুনিয়র ইঞ্জিনিয়ার এর উপরেই ন্যস্ত ছিল।

তদন্তকারী সূত্রের খবর, রেলের ওই জুনিয়র ইঞ্জিনিয়ার এর নাম আমির খান(Amir Khan)। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই বাহানাগা স্টেশনটি সোরো সেকশনের অধীন। সেখানেই সিগন্যালের দায়িত্বে ছিলেন আমির। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সোমবার জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সিবিআই আসার আগেই সপরিবারে বাড়ি থেকে পালান আমির। আপাতত তার বাড়ির সিল করে তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। হুগলি ও পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় আজ আমিরের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

নিয়ম অনুযায়ী, রেল সুরক্ষার ক্ষেত্রে বিশাল দায়িত্ব থাকে এই আধিকারিকদের। সিগন্যালিং ব্যবস্থার যত্ন নেওয়া, যথাযথ মেরামত করা- সমস্ত দায়িত্বই জুনিয়র ইঞ্জিনিয়ারের। প্রসঙ্গত, সিগন্যালিং ত্রুটির কারণেই লুপ লাইনে ঢুকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। ফলে আমিরের ভূমিকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...