Monday, April 6, 2026

ISF বিধায়ক নওশাদকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ভাঙড়ে মনোনয়ন জামার পর্বে অশান্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। আবার তিনিই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অতিরিক্ত নিরাপত্তা চেয়ে। মঙ্গলবার ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddiqi) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি বলেন, “রাজ্যের অনেক বিধায়কই নিরাপত্তা পেয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন”।

তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নওশাদ। সেই প্রেক্ষিতে দ্রুত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদালতের বিষয় নিয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও তৃণমূল সাংসদ শান্তনু সেন মনে করিয়ে দেন, বিজেপির সঙ্গে আইএফএফ নেতা নওশাদের কথোপকথন ফাঁসের কথা। বিজেপির মদত পুষ্ট আইএসএফ নেতা কেন্দ্রের নিরাপত্তা প্রত্যাশী নওশাদ- কটাক্ষ তৃণমূলের।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...