Tuesday, June 2, 2026

সালোঁতে গিয়ে ‘মুখ পো.ড়ালেন’ মহিলা, থানায় FIR দায়ের

Date:

Share post:

সালোঁতে গিয়েছিলেন মুখের জেল্লা বাড়াতে। কিন্তু ফল হলে উল্টো। মুখ পুড়িয়ে বাড়ি ফিরলেন মুম্বইয়ের (Mumbai) মহিলা। আর সেই ফেশিয়াল করতে তাঁর খরচ হয়েছিল সাড়ে ১৭ হাজার টাকা। তবে থেমে থাকেননি তিনি। অন্ধেরির কামধেনু শপিং মলে ‘গ্লো লুক’ সালোঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

ঘটনাটি গত ১৭ জুনের। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট (Social Media Post) থেকে জানা যায়, ১৭৫০০ টাকা খরচ করে গ্লো লুক সালোঁতে হাইড্রাফেশিয়াল ট্রিটমেন্ট করিয়েছিলেন ওই মহিলা। ট্রিটমেন্টের সময় তাঁর মুখ জ্বালা করে। কিন্তু সে কথা বললেও, কর্ণপাত করেননি সালোঁ বিউটিশিয়ানরা। ত্বক বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে জানা যায়, ফেশিয়াল করানোয় তাঁর ত্বক পুড়ে গিয়েছে। দাগ সহজে যাবে না। নিম্নমানের প্রসাধনী ব্যবহার করার ফলেই এই হাল। এর পরেই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

এই কথা সমাজ মাধ্যমে পোস্ট করার পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তাঁদের মতে, নজরদারি ছাড়াই ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বিউটি পার্লার- সালোঁ। অনেক জায়গাতেই নিম্নমানের প্রসাধন সামগ্রী ব্যবহার করা হয়। রূপ বিশেষজ্ঞরাও সঠিকভাবে প্রশিক্ষিত নন। এত খরচ করার পরে এই পরিণতিতে আঁতকে উঠেছেন অনেকেই।

আরও পড়ুন- রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...