Saturday, April 4, 2026

বজ্রা.ঘাতে জোড়া হাতির মৃ.ত্যু! ‘বিরল ঘটনা’ আখ্যা বনদফতরের 

Date:

Share post:

বর্ষার আমেজ শুরু হতে না হতেই দুর্ঘটনার খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সূচনা হয়েছে। স্বস্তির বৃষ্টিতে বঙ্গবাসী খুশি হলেও অবলা প্রাণীদের বিপদ ক্রমশ বাড়ছে। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে (At Bamondanga Tea Garden in Nagarakata Block, Duars)বজ্রা.ঘাতে জোড়া হাতির মৃ.ত্যু (Death of a pair of elephants struck by lightning!)! চাঞ্চল্যকর ঘটনাকে বিরল আখ্যা দিয়েছে বনদফতর (Forest Department)।

আজ বুধবার সকালে ডায়না নদী (Dayna River) সংলগ্ন চা বাগানের ১৪ নম্বর সেকশনে দুটি মৃত হাতিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তাঁরা বন দফতর ও স্থানীয় প্রশাসনকে খবর দেন। গত কয়েকদিন ধরেই বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছিল। কিন্তু এভাবে জোড়া হাতির একই কারণে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত্যুর ঘটনা সাম্প্রতিককালে যথেষ্ট বিরল বলেই মনে করছেন বন দফতরের কর্মীরা। সূত্রের খবর নাথুয়া রেঞ্জের কর্মীরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। স্থানীয়রা বলছেন মঙ্গলবার রাতে জঙ্গল ও নদী লাগোয়া ওই এলাকায় হাতির একটি দল ডেরা গেড়েছিল।এদিকে বামনডাঙ্গা চা বাগানের ওই এলাকায় ঘনঘন বজ্রপাত হচ্ছিল গতকাল রাতে। এরপরই দুই হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।বজ্রপাত প্রবণ এলাকা হিসেবেই ভুটান পাহাড় সংলগ্ন নাগরাকাটা ও বানারহাট ব্লকের এই এলাকাগুলি পরিচিত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বজ্রাঘাতের জেরেই হাতি দুটির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট নাইলে স্পষ্ট করে বলা সম্ভব নয়।

বন আধিকারিকেরা বলছেন, এর আগে ১২টি মোষ এবং ৩টি বাইসনের মৃত্যু হয় বজ্রাঘাতে। কিন্তু এভাবে জোড়া হাতির মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...