Wednesday, June 24, 2026

টানা ৬ দিনের কঠিন ল.ড়াই শেষ! চোপড়ায় গু.লিবিদ্ধ সিপিএম কর্মীর মৃ.ত্যু

Date:

Share post:

বুধবার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়ন (Nomination) পর্বে আহত চোপড়ার (Chopra) সিপিএম (CPIM) কর্মীর মৃত্যু হল। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রায় সাতদিন কঠিন লড়াইয়ের পর শেষপর্যন্ত হার মানলেন তিনি। এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেই মৃত্যু হল আট জনের। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বছর কুড়ির যুবক মনুসুর আলম। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

গত ১৫ জুন গুলিবিদ্ধ হয়েছিলেন সিপিএম কর্মী ২৩ বছরের মনসুর আলম। মাথায় গুলি লেগেছিল তাঁর। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে বুধবার ভোররাতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। গত ১৫ জুন অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের দিগাবানার বাড়ির কাছে কাঁঠালবাড়ি এলাকায় বাম-কংগ্রেসের মিছিলে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন মনসুর। তারপর থেকে নার্সিংহোমে ভর্তি ছিলেন বাম যুব কর্মী। তবে গত ছ’দিন ধরে চিকিৎসায় সামান্যও সাড়া দিচ্ছিলেন না তিনি। তবে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান সাফ জানান, এই ঘটনার সঙ্গে কোনওভাবেই কোনও যোগ নেই তৃণমূলের।

আপাতত মনসুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এদিন বিকেলে পরিবারের হাতে তাঁর মৃতদেহ তুলে দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...