Tuesday, June 23, 2026

বড়বাজার চত্বরে আ.গুন! ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

বড়বাজার চত্বরে অগ্নিকাণ্ড। বুধবার সকালেই আচমকাই একটি ছাতার দোকান এবং সংলগ্ন একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দোকানের ভিতরে দাহ্যপদার্থ মজুত থাকায় আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:বড়বাজার চত্বরে আ.গুন! ঘটনাস্থলে দমকল

বুধবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ বড়বাজারের মহম্মদ লুহিয়া লেন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তার পরে দ্রুত সেখানে পৌঁছে যান অগ্নিনির্বাপণ কর্মীরা। তাঁরা ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন বলে দমকল সূত্রে খবর।শেষ পাওয়া খবরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই শনিবার সন্ধেয় বড়বাজারের এক কাপড়ের দোকানে আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় সে আগুন নেভায়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি।
বড়বাজারে ঘনঘন আগুন লাগায় চিন্তা বেড়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...