Wednesday, June 3, 2026

রাজস্থানে ম.র্মান্তিক পরিণতি দ.লিত তরুণীর! অ.ভিযুক্ত দুই পুলিশকর্মী সহ ৫ জনের বিরুদ্ধে দায়ের মামলা

Date:

Share post:

রাজস্থানে (Rajasthan) এক দলিত তরুণীকে (Dalit Girl) ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুই উর্দিধারীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে (Police Constable) সাসপেন্ড (Suspend) করা হয়েছে। যদিও তাদের গ্রেফতার করা হয়নি। দলিত তরুণীকে অপহরণ করে গণধর্ষণ এবং খুনের ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই পুলিশকর্মীও। তাঁদের সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) বিকানেরের। স্থানীয় সূত্রে খবর, ২০ বছর বয়সি ওই তরুণী কাছেই একটি গ্রামে থাকতেন। তিনি বিকানেরের খাজুওয়ালা এলাকায় কোচিংয়ের (Coaching) সূত্রে নিয়মিত যাতায়াত করতেন। সেই কোচিংয়ে পড়তে এসেই তিনি বিপদের মুখে পড়েন।

তবে রাজস্থানের আইজি ওম প্রকাশ জানিয়েছেন, খুন হওয়া তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হবে এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গিয়েছে। অভিযোগ, সে গত ১৫ দিন ধরে তরুণীর উপর নজর রাখছিল। মঙ্গলবার সকালে তরুণী পড়তে গেলে ওই যুবকও সেখানে যায়। তাঁর সঙ্গে ছিলেন দু’জন পুলিশকর্মী। তাঁরা খাজুওয়ালা থানার কনস্টেবল। তিন জন মিলে কোচিং সেন্টার থেকে তরুণীকে অপহরণ করেন বলে অভিযোগ। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় যুবকের বাড়িতে। সেখানে গণধর্ষণের শিকার হন তরুণী। আর ধর্ষণের পর তাঁকে খুন করা হয়।

এদিকে তরুণীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বাবা জানিয়েছেন, গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তরুণীর দেহ খাজুওয়ালার একটি সিনেমা হলের সামনে ফেলে রেখে গিয়েছে অভিযুক্তেরা। ওই তিন জন ছাড়া আরও দুই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ মৃতের পরিবারের। ইতিমধ্যে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতের পরিবার মূল অভিযুক্ত-সহ বাকিদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...