Saturday, April 4, 2026

ফেসবুকে লিখে তৃণমূলের পদ ছাড়লেন মনোরঞ্জন! সব দেখেই সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের: অরিন্দম

Date:

Share post:

পঞ্চায়েতে তৃণমূলের (TMC) টিকিট দেওয়া নিয়ে জেলা নেতৃত্বের উপর মনক্ষুন্ন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Monoranjan Byapari)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে তৃণমূলের বিভিন্ন পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল বিধায়ক। তবে আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলেই জানান তিনি। দলের প্রার্থী বাছাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এ বিষয়ে জেলার কোনও ভূমিকা নেই। মনোরঞ্জনের অভিযোগ উড়িয়ে জানান শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সভাপতি অরিন্দম গুঁইন (Arindam Guine)।

এদিকে, মঙ্গলবার ফেসবুক পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, হুগলির পঞ্চায়েত নির্বাচন কমিটি ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই দুই দলীয় পদ থেকে পদত্যাগ করলেন তিনি। বিধায়ক পদ নিয়ে লেখেন বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সেটা ছাড়লে তিনি এখন খাবেন কী?পেনশন পেতে শুরু করলেও সেই পদ থেকেও ইস্তফা দেবেন বলে জানান মনোরঞ্জন। রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়- পোস্টে লেখেন বিধায়ক।

তবে এখানেই শেষ নয়, এই প্রার্থী পদ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক। তবে, মনোরঞ্জন ব্যাপারী বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। কারণ, তাঁদের কাছে দলের পরিস্থিতির কথা সম্পূর্ণ পৌঁছায় না- মনে করেন মনোরঞ্জন।

মনোরঞ্জনের অভিযোগ উড়িয়ে দিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, দলের টিকিট সম্পূর্ণ শীর্ষ নেতৃত্ব ঠিক করেন। তাঁরা যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। আর বিধায়ক যে দুর্নীতির বিরুদ্ধে কোর্টে যাওয়ার কথা বলছেন, সেটা তিনি যা ঠিক মনে হয় অবশ্যই করতে পারেন। কিন্তু দল সব দেখে তবেই সিদ্ধান্ত নেয়। আর শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত সব দেখেই টিকিট ঠিক করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...