Saturday, April 4, 2026

আগ্নে.য়াস্ত্র-সহ পুলিশের জালে ভাদু শেখ খু.নের মূল অভিযুক্ত

Date:

Share post:

পুলিশের জালে ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত। বুধবার রাতে বীরভূমের বিষ্ণুপুর গ্রামে আগ্নেয়াস্ত্র-সহ নিউটন শেখকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ।আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।সম্প্রতি তিনি বিয়ে করেছিলেন। আর সেই বউয়ের টানেই বাড়ি ফিরেছিলেন।বা্ড়ি ফিরতেই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।গত এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ২১ মার্চ খুন হন বরশাল গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখ।এফআইআরের দু’নম্বরে নাম ছিল নিউটন শেখের।জানা গিয়েছে, গত দু-তিনদিন আগে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে নতুন বউয়ের কাছে এসেছিলেন ভাদু শেখ।বিশেষ সূত্রে সেই খবর পেয়ে বুধবার রাতে বাড়িতে হানা দেয় পুলিশ।গ্রেফতারের সময় তার কাছে একটি বন্দুক ও একটি কার্তুজ পায় পুলিশ।নিউটন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এর আগে এই ভাদু শেখের খুনের ঘটনায় পলাশ বগটুই গ্রাম থেকে ফয়জল শেখ ওরফে পলাশ শেখকে গ্রেফতার করা হয়। তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল পলাশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...