Saturday, June 20, 2026

গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিদর্শনে শহরে রেলমন্ত্রী!

Date:

Share post:

বুধবার শহরে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Aswini Vaishnav)। তিনি ওড়িশা থেকে সোজা কলকাতায় আসেন আজ দুপুরে। বিকেল তিনটের কিছু সময় পরে হাওড়া স্টেশনে (Howrah Station) আসেন রেলমন্ত্রী (Railway Minister)। এরপর গঙ্গার তলা দিয়ে তৈরি হওয়া মেট্রো রেলের সুড়ঙ্গ পথ পরিদর্শনে যান তিনি। ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ কতটা সম্পন্ন হয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে ট্রায়াল করে দেখার পর কী রিপোর্ট এসেছে,‌ তা খতিয়ে দেখেন তিনি।

ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ পথে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রায়াল রান আগেই হয়েছে। এবার সাক্ষী হলেন স্বয়ং রেলমন্ত্রী। বুধবার হাওড়ায় ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এরপর পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেন।এদিন সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী জানান, মেট্রোর কাজ তিনি খতিয়ে দেখার পাশাপাশি মেট্রো রেলের ইঞ্জিনিয়ার সহ মেট্রোর আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করার পর এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আজ রাতেই বিশেষ বিমানে দিল্লি ফেরার কথা রেলমন্ত্রীর।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...